BONDHU HOST পলিসি সেন্টার

আপনার আস্থার সঠিক ঠিকানা

গোপনীয়তা নীতি

আমরা গ্রাহকের ব্যক্তিগত তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে সংরক্ষণ করি। আপনার নাম, ইমেল এবং পেমেন্ট ডাটা নিরাপদ এনক্রিপশনে থাকে।

  • ডাটা কখনোই তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না।
  • নিরাপত্তার স্বার্থে লগইন আইপি ট্র্যাক করা হয়।
  • একাউন্ট ক্রিয়েট করার সময় নিজের সঠিক তথ্য দিয়ে একাউন্ট খুলুন নয়তো যেকোনো সময় একাউন্ট সাসপেন্ড সহ সার্ভিস সাসপেন্ড হতে পারে।
  • সার্ভিস ব্যবহারের সময়ে কোনো রকম আইনি জটিলতা হলে / কোনো প্রকার ভেরিফিকেশন এর প্রয়োজন হলে সেটি অবশ্যই করতে হবে।
  • ইমেইল ভেরিফিকেশন করা বাধ্যতামূলক
  • বন্ধু হোস্ট কখনো আপনার কাছে আপনার একাউন্ট বা সার্ভিসের পাসওয়ার্ড চাইবেনা তাই কেউ একসেস চাইলে দেয়া থেকে বিরত থাকুন।
  • কাউকে OTP শেয়ার থেকে দূরে থাকুন
  • সবসময় কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন এবং টু ফ্যাক্টর চালু রাখুন

রিফান্ড পলিসি

ডোমেইন এবং ভিপিএস সার্ভারে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
  • হোস্টিংয়ের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড দাবি করতে হবে।
  • যৌক্তিক কারিগরি ত্রুটি থাকলে ১০০% রিফান্ড (গেটওয়ে চার্জ বাদে)।
  • ডোমেইন / ভিপিএস এর ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
  • রিফান্ড আবেদন অবশ্যই টিকেট এর মাধ্যমে করতে হবে
  • রিফান্ড আবেদন করার পর রিফান্ড পেতে 24-72 ঘন্টা সময় লাগতে পারে
  • রিনিউ কারী সার্ভিস এর রিফান্ড আবেদন গ্রহন হবে না।

ব্যবহারবিধি ও বিধিনিষেধ

আমাদের হোস্টিংয়ে নিচের বিষয়গুলো কঠোরভাবে নিষিদ্ধ:

  • বাল্ক মেইল বা স্প্যামিং করা।
  • অশ্লীল বা পর্নোগ্রাফি কন্টেন্ট হোস্ট করা।
  • অন্যের কপিরাইট করা ফাইল অনুমতি ছাড়া রাখা।
  • সার্ভারে ফিশিং বা হ্যাকিং স্ক্রিপ্ট চালানো।

ব্যাকআপ ও ডাটা সুরক্ষা

  • আমরা অটোমেটেড ব্যাকআপ রাখি, তবে ব্যাকআপের সম্পূর্ণ দায়িত্ব গ্রাহকের।
  • ডাটা লস এড়াতে নিয়মিত নিজ দায়িত্বে ডাউনলোড করুন।

সাপোর্ট ও আপটাইম

সকাল ১০:০০ — রাত ১০:০০

নামাজ ও খাবারের সময় সাপোর্ট বিরতি থাকে।